ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাংবাদিকের জানাজায় নব নির্বাচিত এমপি

এম.টুকু মাহমুদ
এম.টুকু মাহমুদ Jhenaidah Upazila Correspondent
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিকের জানাজায় নব নির্বাচিত এমপি
ছবি: নব নির্বাচিত এমপি আলী আজম মোহাম্মদ আবু বকর

বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সম্মানিত সদস্য ও বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান মনির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। মরহুমের জানাজায় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক সমাজ ও স্থানীয় সাধারণ মানুষের ঢল নামে।

​জানাজায় অংশগ্রহণ করেন ঝিনাইদহ-হরিণাকুণ্ডু-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আবু বকর বলেন,“মনিরুজ্জামান মনি ছিলেন একজন নির্ভীক সংবাদকর্মী। তাঁর মৃত্যুতে ঝিনাইদহের সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমরা একজন সজ্জন ব্যক্তিকে হারালাম।”

জানাজায় সংসদ সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ প্রেসক্লাবের জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকগণ। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত সকলেই মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

​সাংবাদিক মনিরুজ্জামান মনি দীর্ঘদিন ধরে ঝিনাইদহে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাছাড়াও সাংবাদিকের এই মৃত্যুতে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু উপজেলার সাংবাদিকদের পক্ষ থেকেও জানানো হয়েছে গভীর সমবেদনা জ্ঞাপন করে, শোক পালন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সাংবাদিকের জানাজায় নব নির্বাচিত এমপি

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সম্মানিত সদস্য ও বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান মনির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। মরহুমের জানাজায় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক সমাজ ও স্থানীয় সাধারণ মানুষের ঢল নামে।

​জানাজায় অংশগ্রহণ করেন ঝিনাইদহ-হরিণাকুণ্ডু-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আবু বকর বলেন,“মনিরুজ্জামান মনি ছিলেন একজন নির্ভীক সংবাদকর্মী। তাঁর মৃত্যুতে ঝিনাইদহের সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমরা একজন সজ্জন ব্যক্তিকে হারালাম।”

জানাজায় সংসদ সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ প্রেসক্লাবের জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকগণ। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত সকলেই মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

​সাংবাদিক মনিরুজ্জামান মনি দীর্ঘদিন ধরে ঝিনাইদহে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাছাড়াও সাংবাদিকের এই মৃত্যুতে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু উপজেলার সাংবাদিকদের পক্ষ থেকেও জানানো হয়েছে গভীর সমবেদনা জ্ঞাপন করে, শোক পালন করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ