জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চার আসনে গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত হয়েছে। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতার।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে দুই লাখ ২৮ হাজার ৪০৪টি এবং 'না' ভোট এক লাখ ২১ হাজার ২৫৬টি। এই আসনে মোট ভোট পড়েছে ৭৫ দশমিক ৬৪ শতাংশ।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে গণভোটে 'হ্যাঁ' ভোটের সংখ্যা দুই লাখ ৯২ হাজার ৮২৮টি এবং 'না' ভোট পড়েছে ৮৬ হাজার ৬১৯টি। এখানে মোট ভোট কাস্ট হয়েছে ৭৩ দশমিক ৭৯ শতাংশ।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে গণভোটে দুই লাখ ৩২ হাজার ৯২৫টি ভোট 'হ্যাঁ'তে পড়েছে এবং 'না'তে পড়েছে এক লাখ চার হাজার ৮৮৩টি। এই আসনে মোট ৭০ দশমিক ৯৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে এক লাখ ২৯ হাজার ৭৪১টি এবং 'না' ভোট ৬০ হাজার ৭৭৯টি। এখানে মোট ৬৭ দশমিক ৭৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সাতক্ষীরার চার আসনেই গণভোটে 'হ্যাঁ' ভোট বিপুল ব্যবধানে এগিয়ে থাকায় রাষ্ট্রীয় সংস্কারের প্রতি জনগণের সমর্থন স্পষ্ট হয়ে উঠেছে। উচ্চ ভোটার উপস্থিতিও এই গণভোটের প্রতি মানুষের আগ্রহের প্রমাণ দিচ্ছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন