ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি জেলার দুটি আসনে বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) এবং ঝালকাঠি-২ (সদর–নলছিটি) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী রফিকুল ইসলাম জামাল ৬২ হাজার ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম পেয়েছেন ৭ হাজার ৭৪৪ ভোট।
এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৯১ হাজার ২৮৬ এবং ‘না’ ভোট পেয়েছে ২৯ হাজার ৫৯১। ঝালকাঠি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে রফিকুল ইসলাম জামালকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
অপরদিকে, ঝালকাঠি-২ (সদর–নলছিটি) আসনে ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ধানের শীষ প্রতীকে ১,১৩,১০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯,৮০৫ ভোট। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মুহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী পেয়েছেন ২৪ হাজার ৬১৭ ভোট।
এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ৪৭ হাজার ২৯৭ এবং ‘না’ ভোট ৫৩ হাজার ৮৯০।
ফলাফলের পর সমর্থকরা আনন্দ মিছিল ও উৎসবের মাধ্যমে বিজয় উদযাপন করেছেন। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনার তত্ত্বাবধান করেছেন। চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে ঘোষণা করা হবে

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন