ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কক্সবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মোস্তফা জামান চৌধুরী
মোস্তফা জামান চৌধুরী Cox's Bazar District Correspondent
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
প্রেস ব্রিফিং করছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, কক্সবাজারের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আঃ মান্নান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, কক্সবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এন.এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার জেলা। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এপিবিএন, র‌্যাব, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে আসন্ন নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আঃ মান্নান নির্বাচনী প্রক্রিয়ার সার্বিক প্রস্তুতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নির্বাচনী সামগ্রী বিতরণ এবং প্রশাসনিক তৎপরতা বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা পরিকল্পনা, গোয়েন্দা নজরদারি, গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন সংক্রান্ত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

তিনি জানান, কক্সবাজার জেলা পুলিশ নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে, যাতে প্রতিটি ভোটার নির্ভয়ে ও নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

এসময় কক্সবাজার জেলার সর্বসাধারণকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোট প্রদানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কক্সবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, কক্সবাজারের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আঃ মান্নান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, কক্সবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এন.এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার জেলা। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এপিবিএন, র‌্যাব, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে আসন্ন নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আঃ মান্নান নির্বাচনী প্রক্রিয়ার সার্বিক প্রস্তুতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নির্বাচনী সামগ্রী বিতরণ এবং প্রশাসনিক তৎপরতা বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা পরিকল্পনা, গোয়েন্দা নজরদারি, গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন সংক্রান্ত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

তিনি জানান, কক্সবাজার জেলা পুলিশ নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে, যাতে প্রতিটি ভোটার নির্ভয়ে ও নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

এসময় কক্সবাজার জেলার সর্বসাধারণকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোট প্রদানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ