ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সীমিত শাখায় খোলা থাকবে ব্যাংক, তেল সরবরাহ নিশ্চিতের জন্য

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

সীমিত শাখায় খোলা থাকবে ব্যাংক, তেল সরবরাহ নিশ্চিতের জন্য

নির্বাচনের পর ছুটির মধ্যেই আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের কিছু ব্যাংকের নির্দিষ্ট শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যাতে জ্বালানি তেল সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে এবং ডিলাররা প্রয়োজনীয় লেনদেন করতে পারেন। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএমএডি) থেকে জানানো হয়েছে।

পূবালী ব্যাংক পিএলসি-র নারায়ণগঞ্জ ফতুল্লা, খুলনা খালিশপুর, দিনাজপুর পার্বতীপুর, রংপুর শাপলা চত্বর, চট্টগ্রাম আগ্রাবাদ, চাঁদপুর প্রধান শাখা, ঝালকাঠি, বরিশাল, কিশোরগঞ্জ ভৈরব বাজার ও সিলেট বড়ই কান্দি শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

উত্তরা ব্যাংক পিএলসি-র খুলনা খালিশপুর শাখা, জনতা ব্যাংক পিএলসি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র সিরাজগঞ্জ বাঘাবাড়ী ঘাট শাখা, ওয়ান ব্যাংক পিএলসি-র দিনাজপুর পার্বতীপুর উপশাখা একইভাবে সীমিত পরিসরে খোলা থাকবে।

এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির কারণে দেশে টানা চার দিন ব্যাংক বন্ধ থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সীমিত শাখায় খোলা থাকবে ব্যাংক, তেল সরবরাহ নিশ্চিতের জন্য

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনের পর ছুটির মধ্যেই আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের কিছু ব্যাংকের নির্দিষ্ট শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যাতে জ্বালানি তেল সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে এবং ডিলাররা প্রয়োজনীয় লেনদেন করতে পারেন। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএমএডি) থেকে জানানো হয়েছে।

পূবালী ব্যাংক পিএলসি-র নারায়ণগঞ্জ ফতুল্লা, খুলনা খালিশপুর, দিনাজপুর পার্বতীপুর, রংপুর শাপলা চত্বর, চট্টগ্রাম আগ্রাবাদ, চাঁদপুর প্রধান শাখা, ঝালকাঠি, বরিশাল, কিশোরগঞ্জ ভৈরব বাজার ও সিলেট বড়ই কান্দি শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

উত্তরা ব্যাংক পিএলসি-র খুলনা খালিশপুর শাখা, জনতা ব্যাংক পিএলসি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র সিরাজগঞ্জ বাঘাবাড়ী ঘাট শাখা, ওয়ান ব্যাংক পিএলসি-র দিনাজপুর পার্বতীপুর উপশাখা একইভাবে সীমিত পরিসরে খোলা থাকবে।

এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির কারণে দেশে টানা চার দিন ব্যাংক বন্ধ থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ