ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চাঁদপুরের হাইমচর মডেল স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এস এম পারভেজ
এস এম পারভেজ
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদপুরের হাইমচর মডেল স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবি: বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুরের হাইমচর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাইমচর মডেল স্কুলের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার মোঃ মুকবুল আহমদের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মাওলানা মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার কৃতী সন্তান ও বিশিষ্ট প্রকৌশলী মোঃ সালাহ্ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ঈমান হোসেন গাজী, মাওলানা মোঃ আলী আকবর, মাস্টার মোঃ দেলোয়ার হোসেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সেক্রেটারি মোঃ আবুল কালাম। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে স্কাউট সদস্যদের শৃঙ্খলাবদ্ধ প্রদর্শনী ও শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশনা উপস্থিত দর্শকদের দৃষ্টি কাড়ে।

দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড়, চেয়ার খেলা, মোরগ লড়াই (মজার খেলা), প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে চেয়ার খেলা এবং শিক্ষার্থীদের নানা ক্রীড়া ইভেন্টে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পরবর্তী পর্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত, নৃত্য, সংগীত, অভিনয় এবং ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে। শিক্ষার্থীদের সাবলীল ও সৃজনশীল পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে সহায়ক। তাঁরা বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি কামনা করেন।

শেষ পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চাঁদপুরের হাইমচর মডেল স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ