ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবিতে কাঁঠালিয়ায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ

মো. আমিনুল ইসলাম
মো. আমিনুল ইসলাম
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবিতে কাঁঠালিয়ায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ
উপজেলা পরিষদ চত্বর, কাঠালিয়া, ঝালকাঠী

ঝালকাঠির কাঁঠালিয়ায় বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা একত্রিত হয়ে এই কর্মসূচি শুরু করেন। অবস্থান চলাকালে অংশগ্রহণকারীরা তাদের নায্য দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দাবিগুলো মেনে নিতে সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বৈষম্যহীন ৯ম পে-স্কেল এবং ৭ দফা দাবি বাস্তবায়নের আন্দোলন দীর্ঘদিন ধরে চললেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। সাধারণ কর্মচারীরা আজ চরম আর্থিক সংকটের মুখে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে তাদের এই যৌক্তিক দাবিগুলো পূরণ করা না হয়, তবে আগামীতে তারা রাজপথে আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবিতে কাঁঠালিয়ায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঝালকাঠির কাঁঠালিয়ায় বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা একত্রিত হয়ে এই কর্মসূচি শুরু করেন। অবস্থান চলাকালে অংশগ্রহণকারীরা তাদের নায্য দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দাবিগুলো মেনে নিতে সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বৈষম্যহীন ৯ম পে-স্কেল এবং ৭ দফা দাবি বাস্তবায়নের আন্দোলন দীর্ঘদিন ধরে চললেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। সাধারণ কর্মচারীরা আজ চরম আর্থিক সংকটের মুখে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে তাদের এই যৌক্তিক দাবিগুলো পূরণ করা না হয়, তবে আগামীতে তারা রাজপথে আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ