ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জামায়াত জিতবে ১০৫ আসনে, বিএনপি ১০১, তীব্র প্রতিদ্বন্দ্বিতা ৭৫টিতে

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত জিতবে ১০৫ আসনে, বিএনপি ১০১, তীব্র প্রতিদ্বন্দ্বিতা ৭৫টিতে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোট ১০৫টি আসনে জয়ী হবে, আর বিএনপি নেতৃত্বাধীন জোট ১০১টিতে জিতবে বলে একটি প্রাক-নির্বাচনী জরিপে দাবি করা হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫টি আসনে।

সোমবার রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেলে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি) এই জনমত জরিপের ফল প্রকাশ করে। জরিপে দেখা যায়, নির্বাচনী আসনের মোট ৩০০টির মধ্যে ১০৫টিতে জামায়াত জোট, ১০১টিতে বিএনপি জোট এবং ৭৫টিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। অন্যান্য ১৯টি আসনে বিজয় নিশ্চিত।

জরিপ অনুযায়ী, ভোটারদের মধ্যে বিএনপি জোটকে সমর্থন জানান ৪৪.১ শতাংশ, আর জামায়াত জোটকে ভোট দেবেন ৪৩.৯ শতাংশ। যদিও মোট ভোটে বিএনপি জোট সামান্য এগিয়ে থাকলেও আসনভিত্তিক হিসেবে এগিয়ে জামায়াত জোট।

জরিপে অংশ নেওয়া ৬৩,৬১৫ জন ভোটারের মধ্যে ৫৭.৫৯ শতাংশ পুরুষ এবং ৪২.৪১ শতাংশ নারী। ৯২.৯ শতাংশ ভোটার এই নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। পুরুষ ভোটারের মধ্যে ৪৭ শতাংশ বিএনপি জোটকে সমর্থন জানিয়েছেন, ৪২ শতাংশ জামায়াত জোটকে, এবং ৫ শতাংশ সিদ্ধান্তহীন। নারীদের মধ্যে ৪৬ শতাংশ জামায়াত জোটকে সমর্থন করছেন, ৪২ শতাংশ বিএনপি জোটকে এবং ৭ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেননি।

শফিউল আলম জানান, যেসব আসনে ভোট ব্যবধান ১০ শতাংশের বেশি, সেগুলোকে নিশ্চিত বিজয় হিসেবে গণ্য করা হয়েছে, আর যেসব আসনে ভোট ব্যবধান ১০ শতাংশের কম, সেগুলোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।

জরিপ বিশ্লেষণে দেখা গেছে, ভোটের চূড়ান্ত ফল কী হবে তা নির্ধারণে পুরুষ ও নারী ভোটারদের ভোট প্যাটার্ন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জামায়াত জিতবে ১০৫ আসনে, বিএনপি ১০১, তীব্র প্রতিদ্বন্দ্বিতা ৭৫টিতে

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোট ১০৫টি আসনে জয়ী হবে, আর বিএনপি নেতৃত্বাধীন জোট ১০১টিতে জিতবে বলে একটি প্রাক-নির্বাচনী জরিপে দাবি করা হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫টি আসনে।

সোমবার রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেলে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি) এই জনমত জরিপের ফল প্রকাশ করে। জরিপে দেখা যায়, নির্বাচনী আসনের মোট ৩০০টির মধ্যে ১০৫টিতে জামায়াত জোট, ১০১টিতে বিএনপি জোট এবং ৭৫টিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। অন্যান্য ১৯টি আসনে বিজয় নিশ্চিত।

জরিপ অনুযায়ী, ভোটারদের মধ্যে বিএনপি জোটকে সমর্থন জানান ৪৪.১ শতাংশ, আর জামায়াত জোটকে ভোট দেবেন ৪৩.৯ শতাংশ। যদিও মোট ভোটে বিএনপি জোট সামান্য এগিয়ে থাকলেও আসনভিত্তিক হিসেবে এগিয়ে জামায়াত জোট।

জরিপে অংশ নেওয়া ৬৩,৬১৫ জন ভোটারের মধ্যে ৫৭.৫৯ শতাংশ পুরুষ এবং ৪২.৪১ শতাংশ নারী। ৯২.৯ শতাংশ ভোটার এই নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। পুরুষ ভোটারের মধ্যে ৪৭ শতাংশ বিএনপি জোটকে সমর্থন জানিয়েছেন, ৪২ শতাংশ জামায়াত জোটকে, এবং ৫ শতাংশ সিদ্ধান্তহীন। নারীদের মধ্যে ৪৬ শতাংশ জামায়াত জোটকে সমর্থন করছেন, ৪২ শতাংশ বিএনপি জোটকে এবং ৭ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেননি।

শফিউল আলম জানান, যেসব আসনে ভোট ব্যবধান ১০ শতাংশের বেশি, সেগুলোকে নিশ্চিত বিজয় হিসেবে গণ্য করা হয়েছে, আর যেসব আসনে ভোট ব্যবধান ১০ শতাংশের কম, সেগুলোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।

জরিপ বিশ্লেষণে দেখা গেছে, ভোটের চূড়ান্ত ফল কী হবে তা নির্ধারণে পুরুষ ও নারী ভোটারদের ভোট প্যাটার্ন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ