ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রবাসী বাংলাদেশিরা পাঠালো ৭৯ কোটি ডলার রেমিট্যান্স, ইতিহাসের রেকর্ড ছুঁল অর্থনীতি

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রবাসী বাংলাদেশিরা পাঠালো ৭৯ কোটি ডলার রেমিট্যান্স, ইতিহাসের রেকর্ড ছুঁল অর্থনীতি

ফেব্রুয়ারির প্রথম সাত দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৭৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে যা ৬৫ কোটি ৫০ লাখ ডলার ছিল, তার তুলনায় এবার উল্লেখযোগ্য বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স আসছে।

চলতি অর্থবছরের শুরু থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ২ হাজার ২২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের তুলনায় ২১.৭০ শতাংশ বেশি। বর্তমানে মোট রেমিট্যান্সের পরিমাণ ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ।

ডিসেম্বর মাসে দেশে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। জানুয়ারিতেও প্রবাসীরা ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার পাঠিয়েছেন, চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ মাসিক আয়। বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সরকারি উৎসাহ, ডলারের বাজারভিত্তিক বিনিময় হার এবং ডিজিটাল চ্যানেলের ব্যবহার প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের প্রতি আস্থা বাড়াচ্ছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনবে, আমদানি ব্যয় মেটাতে সাহায্য করবে এবং ডলার সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রবাসী বাংলাদেশিরা পাঠালো ৭৯ কোটি ডলার রেমিট্যান্স, ইতিহাসের রেকর্ড ছুঁল অর্থনীতি

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ফেব্রুয়ারির প্রথম সাত দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৭৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে যা ৬৫ কোটি ৫০ লাখ ডলার ছিল, তার তুলনায় এবার উল্লেখযোগ্য বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স আসছে।

চলতি অর্থবছরের শুরু থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ২ হাজার ২২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের তুলনায় ২১.৭০ শতাংশ বেশি। বর্তমানে মোট রেমিট্যান্সের পরিমাণ ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ।

ডিসেম্বর মাসে দেশে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। জানুয়ারিতেও প্রবাসীরা ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার পাঠিয়েছেন, চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ মাসিক আয়। বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সরকারি উৎসাহ, ডলারের বাজারভিত্তিক বিনিময় হার এবং ডিজিটাল চ্যানেলের ব্যবহার প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের প্রতি আস্থা বাড়াচ্ছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনবে, আমদানি ব্যয় মেটাতে সাহায্য করবে এবং ডলার সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ