আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করেছে র্যাব-৫। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানাধীন রহনপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার পিস্তল, কার্তুজ এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১-এর একটি আভিযানিক দল গতকাল, ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১০:০০ ঘটিকায় এই অভিযান পরিচালনা করে। নিয়মিত টহল চলাকালীন গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রহনপুর-আড্ডা গামী পাকা রাস্তার উত্তর পাশে নিউ রফিক অটো রাইসমিলের কাছে একটি আমগাছের ঝোপের ভেতর সন্দেহভাজন একটি প্লাস্টিকের বস্তা পড়ে আছে।
র্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা বস্তা উদ্ধার করেন। বস্তা থেকে নিম্নলিখিত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়; ১টি দেশীয় পদ্ধতিতে তৈরি ওয়ান শ্যুটার পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, ২টি খালি ম্যাগাজিন, ২টি তলোয়ার ও ২টি চাইনিজ কুড়াল, ১টি রামদা ও ১টি স্টিলের বল্লম, ১টি ডেগার।
র্যাব সূত্রে জানা গেছে, ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় অস্থিরতা ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র মজুত করা হয়েছিল। সঠিক সময়ে অভিযান পরিচালনার ফলে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যেই গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
র্যাব-৫-এর এই সাফল্যের ফলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নাশকতা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া সম্ভব হলো।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন