ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যশোরে অস্ত্র ব্যবসায়ীর বাড়িতে আড়াই ঘণ্টা অভিযান: বিদেশি পিস্তলসহ আটক ৪

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

যশোরে অস্ত্র ব্যবসায়ীর বাড়িতে আড়াই ঘণ্টা অভিযান: বিদেশি পিস্তলসহ আটক ৪

যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকায় এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীর বাড়িতে আড়াই ঘণ্টা ধরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শনিবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে আমেরিকার তৈরি দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মূল অভিযুক্ত আরিফ হোসেন পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী, দুই ভাই ও এক জা-সহ পরিবারের চার সদস্যকে আটক করা হয়েছে।

পুলেরহাট আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই শ্বাসরুদ্ধকর অভিযান চালায়। তল্লাশিকালে বাড়িটি থেকে পিস্তল ও ম্যাগাজিন ছাড়াও এক বক্স এয়ারগানের গুলি, দুটি চাপাতি, দুটি চায়না বাটন স্টিক, চাকু এবং একটি সাইড টেলিস্কোপ জব্দ করা হয়। এছাড়া বাড়ির নিরাপত্তার জন্য লাগানো ৫টি সিসি ক্যামেরা, ৫ বোতল মদ এবং দুটি মোবাইল ফোনও নিজেদের হেফাজতে নেয় যৌথবাহিনী।

যশোর কোতোয়ালি মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের মধ্যে রয়েছেন আরিফের স্ত্রী লোপা খাতুন, তার দুই ভাই জাকির হোসেন সাগর ও জোয়েব হাসান সাকিব এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়া। আজ রবিবার ভোরে আটককৃতদের এবং উদ্ধার হওয়া সকল আলামত থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার মূল হোতা আরিফকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

যশোরে অস্ত্র ব্যবসায়ীর বাড়িতে আড়াই ঘণ্টা অভিযান: বিদেশি পিস্তলসহ আটক ৪

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকায় এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীর বাড়িতে আড়াই ঘণ্টা ধরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শনিবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে আমেরিকার তৈরি দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মূল অভিযুক্ত আরিফ হোসেন পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী, দুই ভাই ও এক জা-সহ পরিবারের চার সদস্যকে আটক করা হয়েছে।

পুলেরহাট আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই শ্বাসরুদ্ধকর অভিযান চালায়। তল্লাশিকালে বাড়িটি থেকে পিস্তল ও ম্যাগাজিন ছাড়াও এক বক্স এয়ারগানের গুলি, দুটি চাপাতি, দুটি চায়না বাটন স্টিক, চাকু এবং একটি সাইড টেলিস্কোপ জব্দ করা হয়। এছাড়া বাড়ির নিরাপত্তার জন্য লাগানো ৫টি সিসি ক্যামেরা, ৫ বোতল মদ এবং দুটি মোবাইল ফোনও নিজেদের হেফাজতে নেয় যৌথবাহিনী।

যশোর কোতোয়ালি মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের মধ্যে রয়েছেন আরিফের স্ত্রী লোপা খাতুন, তার দুই ভাই জাকির হোসেন সাগর ও জোয়েব হাসান সাকিব এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়া। আজ রবিবার ভোরে আটককৃতদের এবং উদ্ধার হওয়া সকল আলামত থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার মূল হোতা আরিফকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ