ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ক্রাউন সিমেন্ট ভাষা দিবস গলফ কাপের চ্যাম্পিয়ন সুলতান মেহেদী

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

ক্রাউন সিমেন্ট ভাষা দিবস গলফ কাপের চ্যাম্পিয়ন সুলতান মেহেদী

চার দিনের জাঁকজমকপূর্ণ লড়াই শেষে পর্দা নামল পঞ্চম ক্রাউন সিমেন্ট ভাষা দিবস গলফ কাপ টুর্নামেন্ট ২০২৬-এর। শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার কুর্মিটোলা সেনানিবাসে অবস্থিত আর্মি গলফ ক্লাবে বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

পুরস্কার বিতরণী শেষে সেনাপ্রধান তার বক্তব্যে সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের সামগ্রিক বিকাশে ইতিবাচক ও সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।

এবারের টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের মোট ৮১৫ জন গলফার অংশ নেন। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন অবসরপ্রাপ্ত মেজর সুলতান মেহেদী রহিম। অন্যান্য বিভাগের মধ্যে ভেটেরান বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম (অব:), সিনিয়র বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব:), লেডিস বিভাগে কুসুম ফরিদ এবং জুনিয়র বিভাগে আফিত ইফতেখার ইফরিত শিরোপা জয় করেন।

গত ৪ ফেব্রুয়ারি আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ এই টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন। সমাপনী দিনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ক্রাউন সিমেন্ট ভাষা দিবস গলফ কাপের চ্যাম্পিয়ন সুলতান মেহেদী

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চার দিনের জাঁকজমকপূর্ণ লড়াই শেষে পর্দা নামল পঞ্চম ক্রাউন সিমেন্ট ভাষা দিবস গলফ কাপ টুর্নামেন্ট ২০২৬-এর। শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার কুর্মিটোলা সেনানিবাসে অবস্থিত আর্মি গলফ ক্লাবে বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

পুরস্কার বিতরণী শেষে সেনাপ্রধান তার বক্তব্যে সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের সামগ্রিক বিকাশে ইতিবাচক ও সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।

এবারের টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের মোট ৮১৫ জন গলফার অংশ নেন। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন অবসরপ্রাপ্ত মেজর সুলতান মেহেদী রহিম। অন্যান্য বিভাগের মধ্যে ভেটেরান বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম (অব:), সিনিয়র বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব:), লেডিস বিভাগে কুসুম ফরিদ এবং জুনিয়র বিভাগে আফিত ইফতেখার ইফরিত শিরোপা জয় করেন।

গত ৪ ফেব্রুয়ারি আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ এই টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন। সমাপনী দিনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ