আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় লুণ্ঠিত বিপুল পরিমাণ রড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের মদনপুর জঙ্গল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএসআরএমের গোডাউন থেকে ৮, ১০, ১২ ও ১৬ মিলিমিটার সাইজের মোট ১৩ টন রড একটি ট্রাকে লোড করা হয়। রডগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা। এছাড়া রডবোঝাই ট্রাকটির মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।
ঢাকা মেট্রো-ট-২২-৬৭৬১ নম্বরের ট্রাকটি চালাচ্ছিলেন মো. আসলাম উদ্দিন (২৪)। রডগুলো টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় অবস্থিত আনোয়ার অ্যান্ড ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ট্রাকটি রওনা দেয়।
পরদিন ৩১ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ট্রাকটি আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া এলাকায় আকাশ টিভির শোরুমের সামনে ঢাকা-চন্দ্রা-টাঙ্গাইল মহাসড়কে পৌঁছালে ৭-৮ জনের একটি ডাকাত দল পুলিশ পরিচয়ে ট্রাকটি থামায়। পরে তারা ট্রাকসহ রড লুণ্ঠন করে নিয়ে যায়।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা নম্বর-০২ (তারিখ: ০১/০২/২০২৬), দণ্ডবিধির ১৭০/১৭১/৩৯৫/৩৯৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. আনোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ ফেব্রুয়ারি রাত ৮টা ৪০ মিনিটে সাভার এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহেল (২৬), মো. বিজয় (২৮), মো. মানিকুল (৪১), মো. সাইদুল ইসলাম (৩৫)
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন যে লুণ্ঠিত রডের একটি অংশ মো. সাইদুল ইসলামের দোকানে রাখা হয়েছিল। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সাভার থানাধীন সোলাই মার্কেটের কান্দি ভাকুতা বাজারে অবস্থিত মেসার্স জাকারিয়া এন্টারপ্রাইজ থেকে ৫ হাজার ৩০০ কেজি রড উদ্ধার করা হয়।
এছাড়া আসামিদের দেওয়া আরও তথ্যের ভিত্তিতে ৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন বড়াইকান্দি গ্রামের হাজী মো. জয়নাল আবেদীনের পরিত্যক্ত কলমি ক্ষেত থেকে বিভিন্ন সাইজের আরও ৭ হাজার ২০০ কেজি রড উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদ এবং বাকি লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে তাদের বিরুদ্ধে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন