ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কেরু চিনিকলে আখ রোপণের নতুন মৌসুমের উদ্বোধন করলেন শিল্প সচিব ওবাইদুর রহমান

আব্দুল হাকিম
আব্দুল হাকিম স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

কেরু চিনিকলে আখ রোপণের নতুন মৌসুমের উদ্বোধন করলেন শিল্প সচিব ওবাইদুর রহমান

চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পরীক্ষামূলক খামারে রিংপিট পদ্ধতিতে আখ চাষের নতুন রোপণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবাইদুর রহমান।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ২০২৫-২৬ রোপণ মৌসুম উপলক্ষে আকন্দবাড়ীয়া খামারে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। চিনিকল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী সর্বোচ্চ আখ উৎপাদন নিশ্চিত করতে আধুনিক রিংপিট পদ্ধতি ব্যবহার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প সচিব মোঃ ওবাইদুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে আখ চাষ করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আয় বাড়বে। রিংপিট পদ্ধতি একটি কার্যকর ও টেকসই উদ্যোগ। এ পদ্ধতি সারাদেশে সম্প্রসারণ করা গেলে দেশের চিনি শিল্প আরও লাভজনক ও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ নুরিজ্জামান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোঃ রশিদুল হাসান, কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া, ডিজিএম (বীজ) দেলোয়ার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান (এফসিএমএ) জানান, প্রচলিত পদ্ধতিতে প্রতি একরে গড়ে ২০-৩০ মেট্রিক টন আখ উৎপাদন হলেও রিংপিট পদ্ধতিতে তা ৬০-৭০ মেট্রিক টনে উন্নীত করা সম্ভব। এতে মিল, কৃষক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাই আর্থিকভাবে লাভবান হবেন। তিনি আখচাষিদের এই আধুনিক পদ্ধতি গ্রহণের আহ্বান জানান।

উদ্বোধন শেষে শিল্প সচিব ও প্রতিনিধিদল কেরু চিনিকলের বায়ো ফার্টিলাইজার (জৈব সার) কারখানা ও ডিস্টিলারি বিভাগ পরিদর্শন করেন এবং চাষিদের সঙ্গে মতবিনিময় করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কেরু চিনিকলে আখ রোপণের নতুন মৌসুমের উদ্বোধন করলেন শিল্প সচিব ওবাইদুর রহমান

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পরীক্ষামূলক খামারে রিংপিট পদ্ধতিতে আখ চাষের নতুন রোপণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবাইদুর রহমান।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ২০২৫-২৬ রোপণ মৌসুম উপলক্ষে আকন্দবাড়ীয়া খামারে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। চিনিকল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী সর্বোচ্চ আখ উৎপাদন নিশ্চিত করতে আধুনিক রিংপিট পদ্ধতি ব্যবহার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প সচিব মোঃ ওবাইদুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে আখ চাষ করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আয় বাড়বে। রিংপিট পদ্ধতি একটি কার্যকর ও টেকসই উদ্যোগ। এ পদ্ধতি সারাদেশে সম্প্রসারণ করা গেলে দেশের চিনি শিল্প আরও লাভজনক ও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ নুরিজ্জামান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোঃ রশিদুল হাসান, কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া, ডিজিএম (বীজ) দেলোয়ার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান (এফসিএমএ) জানান, প্রচলিত পদ্ধতিতে প্রতি একরে গড়ে ২০-৩০ মেট্রিক টন আখ উৎপাদন হলেও রিংপিট পদ্ধতিতে তা ৬০-৭০ মেট্রিক টনে উন্নীত করা সম্ভব। এতে মিল, কৃষক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাই আর্থিকভাবে লাভবান হবেন। তিনি আখচাষিদের এই আধুনিক পদ্ধতি গ্রহণের আহ্বান জানান।

উদ্বোধন শেষে শিল্প সচিব ও প্রতিনিধিদল কেরু চিনিকলের বায়ো ফার্টিলাইজার (জৈব সার) কারখানা ও ডিস্টিলারি বিভাগ পরিদর্শন করেন এবং চাষিদের সঙ্গে মতবিনিময় করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ