আধ্যাত্মিক নগরী পূর্ণভুমি সিলেটের কানাইঘাট উপজেলার মুক্তাপুর গ্রামে চাঞ্চল্যকর ইসমাইল আহমদ (১৯) হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে ঘটনার বিবরন জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমের দিকনির্দেশনায় এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এ হত্যাকান্ডে গ্রেপ্তারকৃতরা হলেন মূল আসামি ইসলাম উদ্দিন (২২), লোকমান হোসাইন (২৫) ও জয়নাল আবেদীন (৫৫)। তারা তিনজনই মুক্তাপুর গ্রামের বাসিন্দা।
স্হানীয় সুত্রে ঘটনার বিবরন থেকে জানা যায় বাড়ির সীমানায় মাটি ফেলা নিয়ে বিরোধের জেরে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হন মো. হারিছ উদ্দিনের ছেলে ইসমাইল আহমদ। এ ঘটনায় নিহতের পরিবার কানাইঘাট থানায় একটি হত্যা মামলা (নং–০২/০৫/০২/২০২৬) দায়ের করে ।
গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন