ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তাজা গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ভোরে উপজেলার উথুরী ও হাটুরিয়া এলাকায় পরিচালিত একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছে একটি আমেরিকা ও তৈরি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, একটি পিস্তল সদৃশ লাইটার এবং ২০টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র।
গ্রেপ্তারকৃতরা হলেন গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের কামরুল ইসলাম ও তার ভাই সাব্বির। পুলিশ জানিয়েছে তারা দুজনই ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। একই অভিযানে গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মুক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, উথুরী গ্রামের একটি বাড়িতে অবৈধ অস্ত্র মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কামরুল ইসলাম ও সাব্বিরের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইনি কার্যক্রম শেষে তাদের দ্রুত আদালতে পাঠানো হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন