ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে রহস্যজনকভাবে রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

নওগাঁ শহরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের সামনে পড়ে থাকা অবস্থায় তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ সাকী জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার বাসিন্দা।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, জুনায়েদ সাকী ঢাকা থেকে ট্রেনযোগে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় তার স্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশে যাচ্ছিলেন। ভোরে ট্রেন থেকে নামার পর তিনি আর গন্তব্যে পৌঁছাতে পারেননি।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে হলুদ রঙের একটি পিকআপ ভ্যান তার ক্ষতবিক্ষত মরদেহ হাসপাতালের সামনে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে হাসপাতালের কর্মচারীরা তাকে অজ্ঞাত পরিচয়ে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ কাস্টমস কার্যালয়ের সহকারী কমিশনার মো. রাশেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সান্তাহার থেকে নওগাঁ আসার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের অবহিত করা হলে তারাও হাসপাতালে এসে উপস্থিত হন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন বলেন, প্রাথমিকভাবে মরদেহটি সড়ক দুর্ঘটনায় নিহত বলে শনাক্ত করা হয়েছে। পরে বিষয়টি থানা পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের জানানো হয়।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্ত্রী থানায় এসে একটি অভিযোগ দায়ের করছেন। অভিযোগের ভিত্তিতে মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে রহস্যজনকভাবে রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ