ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৩৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোঃ মুনিরুল ইসলাম
মোঃ মুনিরুল ইসলাম
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-৫ এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫ মিনিটে গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধুলাউড়ি খোয়াড় মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।

এ সময় মনিরুল ইসলাম নামে এক ব্যক্তির চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. জহুরুল ইসলাম (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি শ্রীকান্দর গ্রামের কাগবুল হোসেনের ছেলে। অভিযানে তার কাছ থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-৫ এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫ মিনিটে গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধুলাউড়ি খোয়াড় মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।

এ সময় মনিরুল ইসলাম নামে এক ব্যক্তির চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. জহুরুল ইসলাম (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি শ্রীকান্দর গ্রামের কাগবুল হোসেনের ছেলে। অভিযানে তার কাছ থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ