ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে সম্পৃক্ত হন, তবে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দফতরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কড়া বার্তা দেন। অনুষ্ঠানে কোস্ট গার্ডের ৪০ জন সদস্যকে তাঁদের সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ সেবার স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্ট গার্ড বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে সরকার বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না। ব্যক্তি বা রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার প্রস্তুতি তুলে ধরে উপদেষ্টা জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সারাদেশে কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনের অংশ হিসেবে এরই মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

কোস্ট গার্ডের প্রশংসা করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, মাদক ও মানবপাচার এবং জলদস্যুতা দমনে কোস্ট গার্ড সাহসিকতার পরিচয় দিচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযান ও রোহিঙ্গা সংকট নিরসনেও তাঁদের ভূমিকা প্রশংসনীয়।”

তিনি আরও উল্লেখ করেন যে, কোস্ট গার্ডের দক্ষতার কারণে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক দেশ এই বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভাপতিত্ব করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত নির্বাচনগুলোর তুলনায় বর্তমানে নির্বাচনের পরিবেশ অনেক ভালো এবং বড় ধরনের কোনো চ্যালেঞ্জ নেই।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ