সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের সিদ্ধান্তের প্রতিবাদ এবং বৈষম্যমূলক আন্তঃক্যাডার কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার পর থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
বেলা ১টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেনা সদস্যদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ধাওয়া দিলে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে পাশের সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন।
সেখানে কিছুক্ষণ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে তারা শহীদ মিনার এলাকা থেকেও সরে যান। ধাওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করা হলেও পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল জাকির বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য অনুপযোগী ও বৈষম্যমূলক। দীর্ঘদিন ধরে তারা চাকরি ও পদোন্নতিতে বঞ্চিত হয়ে আসছেন। প্রস্তাবিত কোটা কার্যকর হলে তাদের অধিকার আরও ক্ষুণ্ন হবে বলে দাবি করেন তারা।
শিক্ষার্থীরা অবিলম্বে প্রস্তাবিত কোটা বাতিল এবং বৈষম্যমূলক আন্তঃক্যাডার কমিটি বিলুপ্তির দাবি জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন