ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শেরপুরে জামায়াত সেক্রেটারি হ/ত্যায় বিএনপি প্রার্থীসহ ৪০ জনকে আগাম জামিন

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুরে জামায়াত সেক্রেটারি হ/ত্যায় বিএনপি প্রার্থীসহ ৪০ জনকে আগাম জামিন

শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হকসহ মোট ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সোমবার এই মামলায় প্রধান আসামি মাহমুদুল হকসহ ৪০ জন হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন।

মামলার ঘটনায় জানা যায়, ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

আইনজীবীরা জানিয়েছেন, নির্বাচনের মাঠ থেকে মাহমুদুল হককে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শেরপুরে জামায়াত সেক্রেটারি হ/ত্যায় বিএনপি প্রার্থীসহ ৪০ জনকে আগাম জামিন

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হকসহ মোট ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সোমবার এই মামলায় প্রধান আসামি মাহমুদুল হকসহ ৪০ জন হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন।

মামলার ঘটনায় জানা যায়, ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

আইনজীবীরা জানিয়েছেন, নির্বাচনের মাঠ থেকে মাহমুদুল হককে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ