ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পবিত্র শবে বরাত আজ: ইবাদত-বন্দেগিতে কাটবে বরকতময় রজনি

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র শবে বরাত আজ: ইবাদত-বন্দেগিতে কাটবে বরকতময় রজনি

আজ মঙ্গলবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি সনের ১৪ শাবান দিবাগত এই রাতকে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রজনি হিসেবে অভিহিত করা হয়। ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস, এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য রহমত ও মাগফিরাতের দরজা খুলে দেন এবং মানুষের আমল অনুযায়ী ভাগ্য নির্ধারণ করা হয়।

এ উপলক্ষে মুসলিম বিশ্বে শবে বরাত সৌভাগ্যের রজনি হিসেবে পালিত হয়ে থাকে। বাংলাদেশেও ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার, দোয়া ও মোনাজাতের মাধ্যমে সারারাত ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকবেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হবে।

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এ রাতকে আল্লাহর রহমত লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইবাদত-বন্দেগি, দান-সদকা ও আত্মসমালোচনার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করা সম্ভব।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন মসজিদে ওয়াজ-মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে শবে বরাত উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

শবে বরাত শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে। ফারসিতে ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ সৌভাগ্য। আরবি ভাষায় একে ‘লাইলাতুল নিসফে শাবান’ বলা হয়। হাদিসের বর্ণনা অনুযায়ী, শাবান মাসের মধ্যবর্তী এই রাতটি অত্যন্ত মর্যাদাপূর্ণ।

এ রাতে অনেকে পিতা-মাতার কবর জিয়ারত করেন, আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীদের মাঝে খাবার বিতরণ করেন। হালুয়া-রুটি তৈরি করে প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দেওয়ার প্রচলনও রয়েছে। শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও বহন করে, কারণ শাবান মাসের অর্ধেক পার হলেই শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পবিত্র শবে বরাত আজ: ইবাদত-বন্দেগিতে কাটবে বরকতময় রজনি

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ