রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় প্রাইভেটকারের চাপায় মো. শাহিন (৪৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার (রাত) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাক গ্রামের বাসিন্দা এবং মো. আলাউদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, মেরাদিয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি প্রাইভেটকার তাকে সজোরে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রাইভেটকার চালক নওয়াব আলী (৭৪) কে আটক করেছে পুলিশ। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। আটক চালকের বাড়ি শরীয়তপুরে হলেও তিনি বর্তমানে মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় বসবাস করতেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন