ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পুলিশ সুপারের নির্দেশে মান্দায় চোরাই মোটরসাইকেলসহ দুই সক্রিয় চোর গ্রেপ্তার

পুলিশ সুপারের নির্দেশে মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেলসহ মোটরসাইকেল চোর চক্রের দুইজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। ২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে মান্দা থানার মামলা নং ৩(২)২০২৬, ধারা ৩৭৯ (দণ্ডবিধি) এর আওতায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সুব্রত কুমার দেবনাথ (২২), পিতা সুবল চন্দ্র দেবনাথ, সাং খুদিয়াডাঙ্গা এবং মো. মাহফুজুর রহমান ওরফে সবুজ (২৬), পিতা মো. সেকেন্দার আলী, সাং গাড়ীক্ষেত্র। উভয়ের বাড়ি মান্দা থানা এলাকায়, জেলা নওগাঁ। তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি দল সোমবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে মান্দা থানাধীন প্রসাদপুর খেয়াঘাট সংলগ্ন শুঁটকির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক অবস্থায় দুইজনকে আটক করা হলে তাদের হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে চুরি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মান্দা থানা পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিকানা যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।

এই অভিযানের মাধ্যমে এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত চক্রের তৎপরতা দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পুলিশ সুপারের নির্দেশে মান্দায় চোরাই মোটরসাইকেলসহ দুই সক্রিয় চোর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পুলিশ সুপারের নির্দেশে মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেলসহ মোটরসাইকেল চোর চক্রের দুইজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। ২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে মান্দা থানার মামলা নং ৩(২)২০২৬, ধারা ৩৭৯ (দণ্ডবিধি) এর আওতায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সুব্রত কুমার দেবনাথ (২২), পিতা সুবল চন্দ্র দেবনাথ, সাং খুদিয়াডাঙ্গা এবং মো. মাহফুজুর রহমান ওরফে সবুজ (২৬), পিতা মো. সেকেন্দার আলী, সাং গাড়ীক্ষেত্র। উভয়ের বাড়ি মান্দা থানা এলাকায়, জেলা নওগাঁ। তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি দল সোমবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে মান্দা থানাধীন প্রসাদপুর খেয়াঘাট সংলগ্ন শুঁটকির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক অবস্থায় দুইজনকে আটক করা হলে তাদের হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে চুরি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মান্দা থানা পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিকানা যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।

এই অভিযানের মাধ্যমে এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত চক্রের তৎপরতা দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ