ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মহিষ ছিনতাইকালে ধরা পড়ে পদ হারালেন সিলেট স্বেচ্ছাসেবকদল নেতা টিটন মল্লিক

ইকবাল হোসাইন কামালী
ইকবাল হোসাইন কামালী
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

মহিষ ছিনতাইকালে ধরা পড়ে পদ হারালেন সিলেট স্বেচ্ছাসেবকদল নেতা টিটন মল্লিক
ছবি সংগ্রহীত

সিলেটের ওসমানীনগরে ডিবি পুলিশের পরিচয়ে মহিষ বোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতার হাতে ধরা পড়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক টিটন মল্লিক। গণপিটুনির পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের তেরমাইল এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা মহিষ বোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১১-৭০২৩) দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩-৪১৬০) দ্বারা অনুসরণ করা হচ্ছিল। তেরমাইল এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি পিকআপটির গতিরোধ করে।

মাইক্রোবাস থেকে নেমে আসা কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পিকআপ চালককে মারধর শুরু করে এবং গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। ঘটনাটি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের ঘেরাও করেন। এ সময় ছিনতাইকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও টিটন মল্লিক ও আব্দুর রশিদ নামে দুইজনকে স্থানীয়রা আটক করেন।

উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে তারা মহিষ ছিনতাইয়ের চেষ্টার কথা স্বীকার করেন। এ সময় টিটন মল্লিক নিজেকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করেন।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে গ্রেপ্তার করে এবং ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস ও পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে আটককৃতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গণপিটুনিতে আহত দুইজন বর্তমানে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার (২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে টিটন মল্লিককে দল থেকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক টিটন মল্লিককে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মহিষ ছিনতাইকালে ধরা পড়ে পদ হারালেন সিলেট স্বেচ্ছাসেবকদল নেতা টিটন মল্লিক

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ