ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুর জেলা কারাগারে ৫২ বন্দির পোস্টাল ব্যালটে ভোটাধিকার নিশ্চিত

শেখ হাচান
শেখ হাচান ফরিদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুর জেলা কারাগারে ৫২ বন্দির পোস্টাল ব্যালটে ভোটাধিকার নিশ্চিত
নিজস্ব

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলা কারাগারের ৫২ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করায় তাদের এ ভোটাধিকার নিশ্চিত হয়েছে।

কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বর্তমানে ফরিদপুর জেলা কারাগারে মোট এক হাজার ২৪৪ জন বন্দি রয়েছেন। এর মধ্যে এক হাজার ১৯৩ জন পুরুষ এবং ৫১ জন নারী। নির্বাচন কমিশনের ঘোষণার পর হাজতি ও দণ্ডপ্রাপ্ত বন্দিদের ভোটাধিকার সম্পর্কে অবহিত করা হয় এবং আগ্রহীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। যাচাই-বাছাই শেষে ৫২ জন বন্দিকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার উপযোগী হিসেবে চূড়ান্ত করা হয়।

এ বিষয়ে জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, বন্দিদের ভোটাধিকার প্রয়োগ সহজ করতে কারাগারের ভেতরে দুটি আলাদা বুথ স্থাপন করা হয়েছে। পাশাপাশি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে বন্দিদের বিস্তারিতভাবে জানানো হয়েছে।

ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বলেন, জেলায় মোট ১৭ হাজার ৯৮৮টি ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে জেলা কারাগারের ৫২ জন বন্দিও এই ব্যবস্থায় ভোট দিতে পারবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফরিদপুর জেলা কারাগারে ৫২ বন্দির পোস্টাল ব্যালটে ভোটাধিকার নিশ্চিত

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলা কারাগারের ৫২ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করায় তাদের এ ভোটাধিকার নিশ্চিত হয়েছে।

কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বর্তমানে ফরিদপুর জেলা কারাগারে মোট এক হাজার ২৪৪ জন বন্দি রয়েছেন। এর মধ্যে এক হাজার ১৯৩ জন পুরুষ এবং ৫১ জন নারী। নির্বাচন কমিশনের ঘোষণার পর হাজতি ও দণ্ডপ্রাপ্ত বন্দিদের ভোটাধিকার সম্পর্কে অবহিত করা হয় এবং আগ্রহীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। যাচাই-বাছাই শেষে ৫২ জন বন্দিকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার উপযোগী হিসেবে চূড়ান্ত করা হয়।

এ বিষয়ে জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, বন্দিদের ভোটাধিকার প্রয়োগ সহজ করতে কারাগারের ভেতরে দুটি আলাদা বুথ স্থাপন করা হয়েছে। পাশাপাশি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে বন্দিদের বিস্তারিতভাবে জানানো হয়েছে।

ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বলেন, জেলায় মোট ১৭ হাজার ৯৮৮টি ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে জেলা কারাগারের ৫২ জন বন্দিও এই ব্যবস্থায় ভোট দিতে পারবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ