ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেবীগঞ্জে বালুবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

সোহাগ হোসেন
সোহাগ হোসেন দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

দেবীগঞ্জে বালুবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে বালুবোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দেবীগঞ্জ পৌরসভার পাকড়িতলা এলাকায় বোদা–দেবীগঞ্জ মহাসড়কে মদিনা কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সমেশ চন্দ্র বর্মন (৩৮) দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের কাটনহারী আরাজী এলাকার হরি কিশোর বর্মনের ছেলে। তিনি দেবীগঞ্জ পৌর শহরের ‘মায়ের হাসি স্মার্ট ডায়াগনস্টিক সেন্টার’-এ ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রোববার রাতেও কর্মস্থলের কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সমেশ। পাকড়িতলা এলাকায় পৌঁছালে দেবীগঞ্জ শহরমুখী একটি বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। ট্রাকটি তাকে চাপা দিয়ে প্রায় ১৫ ফুট দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হলেও ট্রাকের নিচে পিষ্ট হন তিনি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ২২-৯২৬৭। স্থানীয়দের সহায়তায় ট্রাকচালক সাদ্দাম হোসেন (৩৬) কে আটক করে পুলিশ। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বলিদাহ পাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় নিহতের বড় ভাই আপন চন্দ্র রায় বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং রোববার দিবাগত রাতেই মামলা রেকর্ড করা হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, পাকড়িতলা এলাকার মোড়টি সড়কের অন্যান্য অংশের তুলনায় প্রশস্ত হওয়ায় ভারী যানবাহন সেখানে ওভারটেকিংয়ের চেষ্টা করে। কিন্তু মোড় পার হওয়ার পর সড়কটি হঠাৎ সঙ্কুচিত হয়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাদের দাবি, ওই স্থানে রাম্বল স্ট্রিপস থাকলেও তা মূলত ছোট যানবাহনের গতি কমাতে কার্যকর। ভারী যানবাহনের ক্ষেত্রে এটি তেমন কার্যকর না হওয়ায় দ্রুতগতির ট্রাকের কারণে ছোট যানবাহন প্রায়ই ঝুঁকিতে পড়ে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেবীগঞ্জে বালুবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ