ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী অনন্যের মর/দেহ উদ্ধার: শোকের ছায়া

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী অনন্যের মর/দেহ উদ্ধার: শোকের ছায়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী অনন্য গাঙ্গুলির (২৫) রহস্যজনক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজার পাড়া এলাকার নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। অনন্য কোটচাঁদপুর মহিলা কলেজের সাবেক প্রভাষক প্রদ্যুৎ কুমার গাঙ্গুলি ও প্রধান শিক্ষক রাধারানী ভট্টাচার্যের একমাত্র ছেলে ছিলেন। উল্লেখ্য যে, অনন্য ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অধিকার করে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে অর্থাৎ শনিবার রাতে অনন্য ঢাকা থেকে ঝিনাইদহের বাড়িতে ফেরেন। রাতে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া শেষ করে তিনি নিজের ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে মা রাধারানী তাকে নাশতা খাওয়ার জন্য ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ছেলের নিথর দেহ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ছেলের এমন আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ মা রাধারানী জানান, বাড়িতে ফেরার পর অনন্যের আচরণ একদম স্বাভাবিক ছিল এবং পরিবারের কারো সঙ্গে তাঁর কোনো মনমালিন্য হয়নি। কেন এমন মেধাবী একজন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিলেন, তা নিয়ে পরিবার ও সহপাঠীদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কোটচাঁদপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী অনন্যের মর/দেহ উদ্ধার: শোকের ছায়া

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী অনন্য গাঙ্গুলির (২৫) রহস্যজনক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজার পাড়া এলাকার নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। অনন্য কোটচাঁদপুর মহিলা কলেজের সাবেক প্রভাষক প্রদ্যুৎ কুমার গাঙ্গুলি ও প্রধান শিক্ষক রাধারানী ভট্টাচার্যের একমাত্র ছেলে ছিলেন। উল্লেখ্য যে, অনন্য ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অধিকার করে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে অর্থাৎ শনিবার রাতে অনন্য ঢাকা থেকে ঝিনাইদহের বাড়িতে ফেরেন। রাতে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া শেষ করে তিনি নিজের ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে মা রাধারানী তাকে নাশতা খাওয়ার জন্য ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ছেলের নিথর দেহ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ছেলের এমন আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ মা রাধারানী জানান, বাড়িতে ফেরার পর অনন্যের আচরণ একদম স্বাভাবিক ছিল এবং পরিবারের কারো সঙ্গে তাঁর কোনো মনমালিন্য হয়নি। কেন এমন মেধাবী একজন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিলেন, তা নিয়ে পরিবার ও সহপাঠীদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কোটচাঁদপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ