ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় এক রাতেই জুয়েলারিসহ তিন দোকানে চুরি আতঙ্কে ব্যবসায়ীরা

মোঃ মতিন খন্দকার
মোঃ মতিন খন্দকার বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ায় এক রাতেই জুয়েলারিসহ তিন দোকানে চুরি আতঙ্কে ব্যবসায়ীরা

বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় একই রাতে জুয়েলারি দোকানসহ তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ৩১ জানুয়ারি দিবাগত রাতে সংঘটিত এই চুরিতে নগদ অর্থ ও মালামাল মিলিয়ে প্রায় এক লক্ষ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

জানা যায়, বাসস্ট্যান্ড এলাকার প্যারাডাইস জুয়েলারি দোকানের ক্যাশ বাক্সের তিনটি তালা ভেঙে নগদ অর্থসহ প্রায় এক লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার চুরি করা হয়। একই রাতে পাশের রউফ বস্ত্র বিতান থেকে ১০ হাজার টাকা চুরি হয়। এছাড়া বেঞ্জির টেইলার্স দোকানের তালা কেটে তিনটি থ্রি-পিস কাপড় চুরি করা হয়। আরও একটি দোকান, শহিদুল ইসলামের দোকানেও তালা ভাঙার চেষ্টার ঘটনা ঘটে।

সব মিলিয়ে এসব দোকান থেকে আনুমানিক এক লক্ষ ২০ হাজার টাকার মালামাল ও নগদ অর্থ চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা।

একই রাতে একাধিক দোকানে চুরির ঘটনায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী মহলের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দোকান মালিকরা রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,

“চুরি হওয়া দোকানগুলো পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়ায় এক রাতেই জুয়েলারিসহ তিন দোকানে চুরি আতঙ্কে ব্যবসায়ীরা

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় একই রাতে জুয়েলারি দোকানসহ তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ৩১ জানুয়ারি দিবাগত রাতে সংঘটিত এই চুরিতে নগদ অর্থ ও মালামাল মিলিয়ে প্রায় এক লক্ষ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

জানা যায়, বাসস্ট্যান্ড এলাকার প্যারাডাইস জুয়েলারি দোকানের ক্যাশ বাক্সের তিনটি তালা ভেঙে নগদ অর্থসহ প্রায় এক লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার চুরি করা হয়। একই রাতে পাশের রউফ বস্ত্র বিতান থেকে ১০ হাজার টাকা চুরি হয়। এছাড়া বেঞ্জির টেইলার্স দোকানের তালা কেটে তিনটি থ্রি-পিস কাপড় চুরি করা হয়। আরও একটি দোকান, শহিদুল ইসলামের দোকানেও তালা ভাঙার চেষ্টার ঘটনা ঘটে।

সব মিলিয়ে এসব দোকান থেকে আনুমানিক এক লক্ষ ২০ হাজার টাকার মালামাল ও নগদ অর্থ চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা।

একই রাতে একাধিক দোকানে চুরির ঘটনায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী মহলের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দোকান মালিকরা রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,

“চুরি হওয়া দোকানগুলো পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ