ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কী বলছে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব

পবিত্র রমজান শুরু হতে পারে কবে?

ধর্ম ডেস্ক :
ধর্ম ডেস্ক :
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র রমজান শুরু হতে পারে কবে?
চিত্র : প্রতিকী

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত চাঁদ দেখার মানদণ্ড ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) আরব কিংবা ইসলামি বিশ্বের কোনো স্থান থেকেই দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের (আইএসি) পরিচালক প্রকৌশলী মুহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি আরব ও ইসলামি বিশ্বের সব অঞ্চল থেকেই—খালি চোখে, টেলিস্কোপে কিংবা উচ্চক্ষমতার জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেও চাঁদ দেখা প্রায় অসম্ভব।

তিনি ব্যাখ্যা করে বলেন, ওই দিন সন্ধ্যায় ইসলামি বিশ্বের পূর্বাঞ্চলে সূর্যের আগেই চাঁদ অস্ত যাবে, মধ্যাঞ্চলে সূর্যের সঙ্গে প্রায় একই সময়ে অস্ত যাবে এবং পশ্চিমাঞ্চলে সূর্যাস্তের কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে। এই স্বল্প সময় চাঁদের সংযোগ থেকে দৃশ্যমান অর্ধচন্দ্রে রূপ নেওয়ার জন্য যথেষ্ট নয়।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে চাঁদের নিচের প্রান্ত সূর্যাস্তের এক মিনিট আগেই অস্ত যাবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে সূর্যাস্তের ৪২ সেকেন্ড আগে এবং তাবুক অঞ্চলে সূর্যাস্তের ঠিক সময় চাঁদ অস্ত যাবে। তাবুকে চাঁদের বয়স হবে মাত্র ১ ঘণ্টা ৪৯ মিনিট এবং সূর্যের সঙ্গে কৌণিক দূরত্ব থাকবে প্রায় এক ডিগ্রি। কায়রোতে চাঁদ সূর্যাস্তের দুই মিনিট পর এবং আলজেরিয়ায় ছয় মিনিট পর অস্ত গেলেও এসব অঞ্চলে অর্ধচন্দ্র দেখা সম্ভব নয় বলে নিশ্চিত করেছেন জ্যোতির্বিদরা।

এদিকে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি বিকেলে একটি বলয়াকার সূর্যগ্রহণ হবে, যা দক্ষিণ আফ্রিকা ও অ্যান্টার্কটিকার কিছু অংশ থেকে দেখা যাবে। এই সূর্যগ্রহণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে সূর্যাস্তের সময়ের সঙ্গে সমাপতিত হওয়ায় ওই দিন বা পরবর্তী কয়েক ঘণ্টায় চাঁদ অর্ধচন্দ্র হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

প্রকৌশলী মুহাম্মদ শওকত ওদেহ চাঁদ দেখা সংক্রান্ত ভুল দাবির বিষয়ে সতর্ক করে বলেন, সেদিন চাঁদ দেখার কোনো প্রতিবেদন এলে তা বিভ্রান্তিকর হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ সূর্যের আগে বা একই সময়ে চাঁদ অস্ত গেলে সূর্যাস্তের পর আকাশে চাঁদ দৃশ্যমান থাকার প্রশ্নই আসে না।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ অধিকাংশ আরব দেশে ১৮ ফেব্রুয়ারি শাবান মাসের ৩০তম ও শেষ দিন হিসেবে গণ্য হতে পারে। সে অনুযায়ী এসব দেশে ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মরক্কো, মৌরিতানিয়া এবং আফ্রিকার কিছু দেশে ১৮ ফেব্রুয়ারি শাবান মাসের ২৯তম দিনে চাঁদ দেখা যেতে পারে। আবহাওয়া ও স্থানীয় চাঁদ দেখার মানদণ্ডের ওপর নির্ভর করে এসব দেশে রমজানের প্রথম দিন হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অথবা ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)।

সব মিলিয়ে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী বিশ্বের অধিকাংশ দেশে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি হলেও, কিছু দেশে তা এক দিন পিছিয়ে ২০ ফেব্রুয়ারি শুরু হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পবিত্র রমজান শুরু হতে পারে কবে?

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ