ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসবে বিশেষ অতিথি তাহসিনা রুসদীর লুনা

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৮তম জন্ম মহোৎসব উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের ধানের শীষের প্রার্থী তাহসিনা রুসদীর লুনা।

শনিবার (৩১ জানুয়ারি) ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ইলাশপুর দুলিয়ারবন্দ এলাকায় দিনব্যাপী আয়োজিত এ মহোৎসবে তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ, মানবকল্যাণমূলক দর্শন ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির পরিবেশে ভক্তবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজে শান্তি ও মানবিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বক্তব্যে তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন প্রসঙ্গে বলেন, ধানের শীষের প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিভেদ নয়, বরং সকলকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সমাজের সাধারণ মানুষ, নারী ও শিশুদের ভবিষ্যৎ নিরাপদ করতে মানবিক রাজনীতি ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় তিনি সিলেটের নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ইলিয়াস আলী ছিলেন গণমানুষের নেতা। তাঁর নিখোঁজের ঘটনা আজও দেশের মানুষের হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করে। তিনি তাঁর সন্ধান ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান।

মহোৎসবে আরও উপস্থিত ছিলেন গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, যুবদল নেতা রজত কান্তি দাসসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী আয়োজিত এ জন্ম মহোৎসবে ধর্মীয় আলোচনা, ভজন-কীর্তনসহ নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মোৎসব উদযাপন করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্ত ও অনুসারীরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসবে বিশেষ অতিথি তাহসিনা রুসদীর লুনা

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ