ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কারিতাসের কম্বল ও নগদ অর্থ বিতরণে অনিয়ম ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা ফেরৎ নেওয়ার অভিযোগ

অপরাধ দূর্নীতি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের জন্য কারিতাসের দেওয়া নগদ সহায়তা থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

অভিযোগে জানা গেছে, গত বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় দেবীডুবা ইউনিয়নের সুলতানপুর বাবু পাড়ায় কারিতাসের উদ্যোগে এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও জনপ্রতি ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী পরশ চন্দ্র রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজিবর রহমান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্রী উমাপদ রায়, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্রী সন্তোষ কুমার রায়সহ কারিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুদান বিতরণ শেষে সুবিধাভোগীরা বাড়ি ফেরার পর ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্রী উমাপদ রায় তাদের বাড়িতে গিয়ে “স্যারদের দিতে হবে” বলে প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে ফেরত নেন—এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, “আমরা গরিব মানুষ। কারিতাস আমাদের এক হাজার টাকা আর কম্বল দিছে। কিন্তু মেম্বার (উমাপদ রায়) আমাদের কাছ থেকে পাঁচশ টাকা কাইড়া নিছে। আমরা কার কাছে বিচার দিমু?”

এ বিষয়ে মুঠোফোনে ইউপি সদস্য শ্রী উমাপদ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

অন্যদিকে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী পরশ চন্দ্র রায় মুঠোফোনে বলেন,

“কারিতাসের এই সহায়তা সরাসরি সাধারণ মানুষের জন্য। যদি কোনো জনপ্রতিনিধি এখান থেকে টাকা নিয়ে থাকেন, তবে তা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কারিতাসের কম্বল ও নগদ অর্থ বিতরণে অনিয়ম ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা ফেরৎ নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের জন্য কারিতাসের দেওয়া নগদ সহায়তা থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

অভিযোগে জানা গেছে, গত বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় দেবীডুবা ইউনিয়নের সুলতানপুর বাবু পাড়ায় কারিতাসের উদ্যোগে এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও জনপ্রতি ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী পরশ চন্দ্র রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজিবর রহমান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্রী উমাপদ রায়, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্রী সন্তোষ কুমার রায়সহ কারিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুদান বিতরণ শেষে সুবিধাভোগীরা বাড়ি ফেরার পর ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্রী উমাপদ রায় তাদের বাড়িতে গিয়ে “স্যারদের দিতে হবে” বলে প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে ফেরত নেন—এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, “আমরা গরিব মানুষ। কারিতাস আমাদের এক হাজার টাকা আর কম্বল দিছে। কিন্তু মেম্বার (উমাপদ রায়) আমাদের কাছ থেকে পাঁচশ টাকা কাইড়া নিছে। আমরা কার কাছে বিচার দিমু?”

এ বিষয়ে মুঠোফোনে ইউপি সদস্য শ্রী উমাপদ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

অন্যদিকে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী পরশ চন্দ্র রায় মুঠোফোনে বলেন,

“কারিতাসের এই সহায়তা সরাসরি সাধারণ মানুষের জন্য। যদি কোনো জনপ্রতিনিধি এখান থেকে টাকা নিয়ে থাকেন, তবে তা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ