বগুড়ার ধুনট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি চাষাবাদ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইসলামপুর ঈশ্বরঘাট গ্রামের মোঃ আনোয়ার হোসেন (৪০)।
অভিযোগ সূত্রে জানা যায়, ইসলামপুর ঈশ্বরঘাট গ্রামের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেনের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে তিনি আইনগত আশ্রয় নিয়ে বগুড়া জেলার ধুনট থানা সহকারী জজ আদালতে মোকদ্দমা নং ১৩৯/২০২৫ এবং জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের “খ” অঞ্চল, ধুনটে মোকদ্দমা নং ৭১০ পি/২০২৫ দায়ের করেন। বর্তমানে উভয় মামলাই বিচারাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা বলবৎ আছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ৩টার দিকে মোঃ হায়দার তরফদারের নেতৃত্বে মোট আটজন ব্যক্তি পরস্পর যোগসাজশে হাতে বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড ও ধারালো হাসুয়া নিয়ে ধুনট থানাধীন ইসলামপুর ঈশ্বরঘাট গ্রামে বাদীর নিজ দখলীয় আবাদি জমিতে অনধিকার প্রবেশ করে।
এ সময় অভিযুক্তরা পাওয়ার ট্রিলার ব্যবহার করে জোরপূর্বক জমিতে হালচাষ শুরু করে এবং পরে পানি সেচ দিয়ে ধানের চারা রোপণ করতে থাকে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
বাদী মোঃ আনোয়ার হোসেন ও তার স্ত্রী মোছাঃ মোরশেদা বেগম ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা হাতে থাকা অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার সময় মোঃ সালাম, মোঃ আমিনুর মেম্বার ও মোঃ মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় একাধিক ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা পুরো ঘটনা প্রত্যক্ষ করেছেন এবং প্রয়োজনে সাক্ষ্য দিতে প্রস্তুত রয়েছেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও আদালতের আদেশ বাস্তবায়নের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন