ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদনের সুযোগ আর মাত্র দুই দিন

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদনের সুযোগ আর মাত্র দুই দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন শেষ হতে আর মাত্র দুই দিন বাকি আছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩১ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি হিসেবে এক হাজার টাকা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। এই অর্থ সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি জমা দেওয়া যাবে। এবারের ভর্তি প্রক্রিয়ার অন্যতম বিশেষত্ব হলো মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। এক ঘণ্টার এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।

চূড়ান্ত মেধাতালিকা প্রণয়নের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে আরও ১০০ নম্বর যোগ করা হবে। এক্ষেত্রে এসএসসি থেকে ৪০ শতাংশ এবং এইচএসসি থেকে ৬০ শতাংশ নম্বর বিবেচনায় নেওয়া হবে। ভর্তি পরীক্ষার সঠিক সময়সূচি ও কেন্দ্রের তালিকা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদনের সুযোগ আর মাত্র দুই দিন

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন শেষ হতে আর মাত্র দুই দিন বাকি আছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩১ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি হিসেবে এক হাজার টাকা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। এই অর্থ সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি জমা দেওয়া যাবে। এবারের ভর্তি প্রক্রিয়ার অন্যতম বিশেষত্ব হলো মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। এক ঘণ্টার এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।

চূড়ান্ত মেধাতালিকা প্রণয়নের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে আরও ১০০ নম্বর যোগ করা হবে। এক্ষেত্রে এসএসসি থেকে ৪০ শতাংশ এবং এইচএসসি থেকে ৬০ শতাংশ নম্বর বিবেচনায় নেওয়া হবে। ভর্তি পরীক্ষার সঠিক সময়সূচি ও কেন্দ্রের তালিকা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ