জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে তুলতে এআই ও ইংলিশ বিষয়ক ওয়ার্কশপ এবং এআই-ভিত্তিক বিজনেস ইনকিউবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের শিক্ষামূলক উদ্যোগ মেধাবী প্রকল্পের তত্ত্বাবধানে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রথম সেশনে স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ এবং দ্বিতীয় সেশনে বিজনেস ইনকিউবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, জবি শিক্ষার্থীদের আবাসন সংকটের মধ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্প আবাসন সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বর্তমান সময়ে হার্ড স্কিলের পাশাপাশি সফট স্কিল উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়ার্কশপ সেশনে একাডেমিক ও দৈনন্দিন জীবনে এআই টুলসের ব্যবহার নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার বিভিন্ন কৌশল ও দিকনির্দেশনা প্রদান করা হয়। দিনের দ্বিতীয় ভাগে অনুষ্ঠিত এআই ও বিজনেস ইনকিউবেশন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৫০টির বেশি দলের মধ্য থেকে নির্বাচিত সেরা ছয়টি দল তাদের উদ্ভাবনী ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করে। প্রতিযোগিতায় বিজয়ী তিনটি দল নগদ অর্থ পুরস্কারের পাশাপাশি তাদের ব্যবসা বাস্তবায়নের জন্য বিনিয়োগ সুবিধা লাভ করে। শিল্প খাতের অভিজ্ঞ ব্যক্তিরা এই প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন