ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লোকসানের অজুহাতে বন্ধ হচ্ছে সিলেট টু ম্যানচেস্টার রুটের ফ্লাইট, রেমিট্যান্স বন্ধের হুঁশিয়ারি

ছবি নিজস্ব

লোকসানের অজুহাতে সিলেট–ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধ; ক্ষোভে ফুঁসছেন প্রবাসী ও সিলেটবাসী, আন্দোলনের ঘোষণা সিলেট প্রবাসীদেরা। সিলেট প্রবাসীদের ব্যাপক আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে সিলেট–ম্যানচেস্টার রুটের সরাসরি ফ্লাইট স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই রুট ব্যবহারকারী প্রবাসী যাত্রী ও সিলেটের স্থানীয় বাসিন্দারা। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

প্রবাসীদের অভিযোগ, সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে লাভজনক এই রুটকে কৃত্রিমভাবে লোকসানি দেখানো হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্লাইট চালু না রাখা হলে আন্দোলনের পাশাপাশি রেমিট্যান্স বন্ধের মতো কঠোর সিদ্ধান্তেও যেতে পারেন তারা। এতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সিলেটকে ‘দ্বিতীয় লন্ডন’ হিসেবে অভিহিত করা হয়। ব্রিটেনের সঙ্গে সিলেটের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর। এই প্রেক্ষাপটে ২০২০ সাল থেকে সিলেট–ম্যানচেস্টার রুটে সরাসরি তিনটি ফ্লাইট চালু করা হলেও পরবর্তীতে একটি ফ্লাইট বন্ধ করে দেয় বিমান কর্তৃপক্ষ।

নির্বিঘ্ন যাত্রা ও সময় সাশ্রয়ের কারণে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এই রুটে আগামী ১ মার্চ থেকে সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত কয়েক বছরে একাধিকবার ফ্লাইট বন্ধের উদ্যোগ নেওয়া হলেও প্রবাসীদের চাপের মুখে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছিল কর্তৃপক্ষ। তবে এবার আর্থিক লোকসানের কারণ দেখিয়ে স্থায়ীভাবে রুটটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রবাসীরা দাবি করেন, সঠিক ব্যবস্থাপনা থাকলে এই রুট লাভজনকই থাকত। তারা জানান, ফ্লাইট চালু না রাখলে প্রয়োজনে নিজস্ব ব্যবস্থাপনায় বিমান পরিচালনার বিষয়েও ভাবছেন তারা। ফ্লাইট চালু রাখার দাবিতে সিলেট বিমান অফিস ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এসব কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতারাও।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং জামায়াতে ইসলামীর সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করেন, সিলেটবাসীকে পিছিয়ে রাখতেই বিমান কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। তারা সিলেটবাসীর স্বার্থ বিবেচনায় ফ্লাইট চালু রাখার জোর দাবি জানান।

অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেট–ম্যানচেস্টার রুটে প্রতি মাসে সাড়ে ৩ থেকে ৪ কোটি টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এই রুটে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার বুশরা ইসলাম।

তবে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, পুরোপুরি ফ্লাইট বন্ধ না করে সীমিত পরিসরে ফ্লাইট চালু রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

উল্লেখ্য, চলতি ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রতি সপ্তাহে সিলেট–ম্যানচেস্টার রুটে দুটি এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সরাসরি চারটি ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লোকসানের অজুহাতে বন্ধ হচ্ছে সিলেট টু ম্যানচেস্টার রুটের ফ্লাইট, রেমিট্যান্স বন্ধের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ