ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাবি কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য ইসলামিক লাইব্রেরি বুকসেলফ উদ্বোধন

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬

ঢাবি কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য ইসলামিক লাইব্রেরি বুকসেলফ উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য ইসলামিক লাইব্রেরির একটি বিশেষ বুকসেলফ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) লাইব্রেরিটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আবদুল্লাহ ফারুক হলে আয়োজিত এক বর্ণাঢ্য সেমিনার ও গেট-টুগেদার অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল (ফিমেল উইং)-এর উদ্যোগে ‘উম্মাহর পুনর্জাগরণে মুসলিম নারী: অবদান, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। দাওয়াহ সার্কেলের ফিমেল কো-অর্ডিনেটর নাসিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কাজী ফারজানা আফরীন।

সেমিনারে বক্তারা উম্মাহর পুনর্গঠনে নারীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি উম্মে হানিয়া বলেন, মুসলিম নারীর লক্ষ্য দীর্ঘমেয়াদি এবং তার প্রকৃত সফলতা জান্নাতে। তিনি মাতৃত্বকে একটি পূর্ণাঙ্গ ‘ক্যারিয়ার স্কিল’ হিসেবে বর্ণনা করে আধুনিক সময়ে নারীদের মাল্টিটাস্কিং সক্ষমতা অর্জনের আহ্বান জানান। ড. নিশাত তাম্মিম তার বক্তব্যে বলেন, কেবল কথার মাধ্যমে নয়, বরং উত্তম আখলাক বা চরিত্রের মাধ্যমেই ইসলামের প্রকৃত বার্তা মানুষের কাছে পৌঁছানো সম্ভব। শামীমা নাসরিন জলি মুসলিম নারীদের ইলম বা জ্ঞান অর্জনে অগ্রগামী হওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৯ জানুয়ারি মাত্র ২০টি বই নিয়ে যাত্রা শুরু করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরি। স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের তত্ত্বাবধানে পরিচালিত এই লাইব্রেরিতে বর্তমানে প্রায় তিন হাজার বই রয়েছে এবং কয়েক হাজার পাঠক নিয়মিত এখান থেকে বই সংগ্রহ করে পড়ছেন। শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞানের সঠিক প্রসার ঘটানোই এই লাইব্রেরির মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাবি কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য ইসলামিক লাইব্রেরি বুকসেলফ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য ইসলামিক লাইব্রেরির একটি বিশেষ বুকসেলফ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) লাইব্রেরিটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আবদুল্লাহ ফারুক হলে আয়োজিত এক বর্ণাঢ্য সেমিনার ও গেট-টুগেদার অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল (ফিমেল উইং)-এর উদ্যোগে ‘উম্মাহর পুনর্জাগরণে মুসলিম নারী: অবদান, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। দাওয়াহ সার্কেলের ফিমেল কো-অর্ডিনেটর নাসিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কাজী ফারজানা আফরীন।

সেমিনারে বক্তারা উম্মাহর পুনর্গঠনে নারীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি উম্মে হানিয়া বলেন, মুসলিম নারীর লক্ষ্য দীর্ঘমেয়াদি এবং তার প্রকৃত সফলতা জান্নাতে। তিনি মাতৃত্বকে একটি পূর্ণাঙ্গ ‘ক্যারিয়ার স্কিল’ হিসেবে বর্ণনা করে আধুনিক সময়ে নারীদের মাল্টিটাস্কিং সক্ষমতা অর্জনের আহ্বান জানান। ড. নিশাত তাম্মিম তার বক্তব্যে বলেন, কেবল কথার মাধ্যমে নয়, বরং উত্তম আখলাক বা চরিত্রের মাধ্যমেই ইসলামের প্রকৃত বার্তা মানুষের কাছে পৌঁছানো সম্ভব। শামীমা নাসরিন জলি মুসলিম নারীদের ইলম বা জ্ঞান অর্জনে অগ্রগামী হওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৯ জানুয়ারি মাত্র ২০টি বই নিয়ে যাত্রা শুরু করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরি। স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের তত্ত্বাবধানে পরিচালিত এই লাইব্রেরিতে বর্তমানে প্রায় তিন হাজার বই রয়েছে এবং কয়েক হাজার পাঠক নিয়মিত এখান থেকে বই সংগ্রহ করে পড়ছেন। শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞানের সঠিক প্রসার ঘটানোই এই লাইব্রেরির মূল লক্ষ্য।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ