ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নিরাপত্তা জোরদারে যৌথ বাহিনী মোতায়েন

গোপালগঞ্জে জেলা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬

গোপালগঞ্জে জেলা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে শহরের পোস্ট অফিস রোডে অবস্থিত জেলা ও দায়রা জজ আদালতের বাসভবনে এ ঘটনা ঘটে। কে বা কারা এই ককটেল নিক্ষেপ করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন জানান, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা বিচারকের বাসভবনের দিকে হাতে তৈরি একটি ককটেল নিক্ষেপ করে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে এবং আশপাশের বিভিন্ন বাসাবাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে জেলা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে শহরের পোস্ট অফিস রোডে অবস্থিত জেলা ও দায়রা জজ আদালতের বাসভবনে এ ঘটনা ঘটে। কে বা কারা এই ককটেল নিক্ষেপ করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন জানান, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা বিচারকের বাসভবনের দিকে হাতে তৈরি একটি ককটেল নিক্ষেপ করে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে এবং আশপাশের বিভিন্ন বাসাবাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ