ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চলছে উদ্ধার অভিযান

এবার চট্টগ্রামে গভীর নলকূপে পড়ল ৩ বছরের শিশু

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬

এবার চট্টগ্রামে গভীর নলকূপে পড়ল ৩ বছরের শিশু

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে গেছে তিন বছর বয়সী এক শিশু। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম মিসবাহ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, বিকেল আনুমানিক ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। গর্তটির গভীরতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। উদ্ধার কাজে স্থানীয় বাসিন্দারাও অংশ নিচ্ছেন।

এদিকে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। এক যুবককে শিশুটিকে বাঁশটি শক্ত করে ধরে রাখতে বলতেও শোনা যায়।

উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং শিশুটির অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এবার চট্টগ্রামে গভীর নলকূপে পড়ল ৩ বছরের শিশু

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে গেছে তিন বছর বয়সী এক শিশু। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম মিসবাহ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, বিকেল আনুমানিক ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। গর্তটির গভীরতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। উদ্ধার কাজে স্থানীয় বাসিন্দারাও অংশ নিচ্ছেন।

এদিকে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। এক যুবককে শিশুটিকে বাঁশটি শক্ত করে ধরে রাখতে বলতেও শোনা যায়।

উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং শিশুটির অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ