ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নবনির্মিত কোয়ার্টার ভবন ‘পুবের হাওয়া’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে দশতলা বিশিষ্ট এই ভবনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য নির্মিত এই আধুনিক কোয়ার্টার ভবনে বসবাসকারীরা একটি প্রশান্ত, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে জীবনযাপন করতে পারবেন। এর ফলে শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাসে অবস্থান করে আরও মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। তিনি আরও বলেন, দশতলা এই ভবন চালুর মাধ্যমে ৩৬টি শিক্ষক-কর্মকর্তার পরিবার বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।
তিনি উল্লেখ করেন, একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে শুধু একাডেমিক উন্নয়ন নয়, শিক্ষক ও কর্মকর্তাদের জীবনমান উন্নয়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবাসন সংকট নিরসনে এই ভবন একটি যুগোপযোগী সংযোজন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমানসহ বিভিন্ন অনুষদ, বিভাগ ও দপ্তরের প্রধানগণ।
এছাড়াও অনুষ্ঠানে প্রকৌশলী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দশতলা ভীতের ওপর নির্মিত এই দশতলা কোয়ার্টার ভবনে মোট ৩৬টি আবাসিক ইউনিট রয়েছে। এর মধ্যে ১৩৮০ বর্গফুট আয়তনের ১৮টি এবং ১৫৬৪ বর্গফুট আয়তনের আরও ১৮টি ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে। ভবনটি ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভৌত অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্মিত এই কোয়ার্টার ভবন বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষক-কর্মকর্তাদের আবাসন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি আবাসনবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে সহায়ক হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন