ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রশাসনের তাৎক্ষণিক অভিযানে খালের মাটি কাটা বন্ধ, ভেকু মেশিনের ব্যাটারি জব্দ

বুধবার (২৮ জানুয়ারি) নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের বজরুক আতিথা-তালদা বিল ব্রিজ সংলগ্ন খালে অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পাওয়া মাত্রই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইবনুল আবেদীন দ্রুত ব্যবস্থা নেন। মাটির অবৈধ উত্তোলনের কারণে স্থানীয় গুরুত্বপূর্ণ রাস্তা ও ব্রিজটি চরম ঝুঁকির মুখে পড়েছিল।

ইউএনওর নির্দেশে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা সরে গেলেও, জনস্বার্থ রক্ষায় ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয় এবং মাটি কাটার কাজ বন্ধ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপের কারণে যাতায়াতের একমাত্র রাস্তা ও ব্রিজ ধসে যাওয়ার আশঙ্কা থেকে রক্ষা পাওয়া গেছে। নওগাঁয় স্থানীয় জনসাধারণের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ায় খালের মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রশাসনের তাৎক্ষণিক অভিযানে খালের মাটি কাটা বন্ধ, ভেকু মেশিনের ব্যাটারি জব্দ

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

বুধবার (২৮ জানুয়ারি) নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের বজরুক আতিথা-তালদা বিল ব্রিজ সংলগ্ন খালে অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পাওয়া মাত্রই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইবনুল আবেদীন দ্রুত ব্যবস্থা নেন। মাটির অবৈধ উত্তোলনের কারণে স্থানীয় গুরুত্বপূর্ণ রাস্তা ও ব্রিজটি চরম ঝুঁকির মুখে পড়েছিল।

ইউএনওর নির্দেশে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা সরে গেলেও, জনস্বার্থ রক্ষায় ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয় এবং মাটি কাটার কাজ বন্ধ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপের কারণে যাতায়াতের একমাত্র রাস্তা ও ব্রিজ ধসে যাওয়ার আশঙ্কা থেকে রক্ষা পাওয়া গেছে। নওগাঁয় স্থানীয় জনসাধারণের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ায় খালের মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ