প্রায় পৌনে দুইশ বছরের পুরনো ঐতিহাসিক রং মহল ভবনটি এখন নতুন রূপে "জ্ঞানের বাতিঘর" হিসেবে উদ্ভাসিত হয়েছে। এক সময় প্রশাসনিক কাজে ব্যবহৃত এই জমিদার আমলের স্থাপনাটি সংস্কার করে গড়ে তোলা হয়েছে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)-এর আধুনিক ডিপার্টমেন্টাল লাইব্রেরি।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান লাইব্রেরির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি লাইব্রেরিটি পরিদর্শন করে বলেন, “কৃষি শিক্ষার মানোন্নয়নে গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা অপরিহার্য। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় এগিয়ে আসতে হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিআই-এর অধ্যক্ষ ড. সালমা লাইজু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
এটিআই-এর অধ্যক্ষ ড. সালমা লাইজু জানান, “প্রাঙ্গণে জমিদার আমলের ‘শীষ মহল’ নামে একটি পুরনো ভবন ছিল। সেটি সংস্কার করে এই ডিপার্টমেন্টাল লাইব্রেরি চালু করা হয়েছে। লাইব্রেরিটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ এখানে এসে পড়াশোনা করতে পারবে। ভবিষ্যতে আরও বই সংগ্রহ ও সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।”
যেখানে ঐতিহাসিক ভবনটিকে নতুনভাবে জ্ঞানচর্চার কেন্দ্রে রূপ দেওয়ার উদ্যোগ জেলার সচেতন মহলে প্রশংসা পেয়েছে, সেখানে বিশেষজ্ঞরা মনে করছেন, ভবনের আদি সৌন্দর্য ও ঐতিহ্য সংরক্ষণের জন্য আরও যত্নবান হওয়া প্রয়োজন। তা না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরতে চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন