ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভরি ছাড়াল ২ লাখ ৭০ হাজার টাকা

রেকর্ড গড়ে সর্বোচ্চ দামে স্বর্ণ

অর্থনীতি ডেস্ক :
অর্থনীতি ডেস্ক :
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬

রেকর্ড গড়ে সর্বোচ্চ দামে স্বর্ণ

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।

বুধবার ২৮ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এই দাম আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, নির্ধারিত স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।

এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করেছিল বাজুস, যা সে সময় পর্যন্ত ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। ওই দফায় ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা।

চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো ১৫ বার। এর মধ্যে ১২ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৩ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ৭৫৭ টাকায়, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৭৮২ টাকায় বেচাকেনা হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম সমন্বয় করা হয়েছে ১১ বার, যার মধ্যে ৮ বার দাম বেড়েছে এবং ৩ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় হয়েছিল মোট ১৩ বার; এর মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রেকর্ড গড়ে সর্বোচ্চ দামে স্বর্ণ

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ