চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন এলাকায় সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে মাত্র দুই ঘণ্টার মধ্যেই চারজন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।
র্যাব সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে র্যাব নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ০৫ মিনিটে র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রান্তিকপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এজাহারনামীয় ২ নম্বর আসামি মোসাঃ নুরি বেগম (২০), ৫ নম্বর আসামি মোঃ বাবু (২৮), ৬ নম্বর আসামি মোসাঃ সোহাগী (৫০) এবং ৭ নম্বর আসামি মোসাঃ খাতিজা (৫০) কে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাসির উদ্দিন ওরফে বাসু (৪৫) পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি আলীনগর ভূভুতপুকুর এলাকার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রান্তিকপাড়া এলাকায় বসবাস করতেন।
২৭ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে নিহতের শ্যালিকা মোসাঃ লায়লা বেগম (৩৫) পৌরসভার পানির ট্যাপ থেকে পানি নিতে গেলে আসামি নুরি বেগমের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নুরি বেগম মোবাইল ফোনে অন্যান্য আসামিদের ঘটনাস্থলে ডেকে আনেন।
পরবর্তীতে দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে আসামিরা সজনে গাছের ডাল, লাঠি ও লোহার রড হাতে সংঘবদ্ধ হয়ে প্রান্তিকপাড়া এলাকায় হামলা চালায়। এ সময় লায়লা বেগমকে রক্ষা করতে এগিয়ে এলে নিহত নাসির উদ্দিন ওরফে বাসুর ওপর নির্মমভাবে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ৪৮ মিনিটে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের ছেলে মোঃ সম্রাট আলী শান্ত (২২) বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন