বগুড়ার শাজাহানপুর উপজেলায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জার্মানিতে তৈরি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টিম। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে সেনাবাহিনীর বিশেষ দল শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রা দীঘি এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সাজ্জাদ হোসেন (২৭) নামে এক যুবকের বাড়ির পাশের একটি ডোবা থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন ওই এলাকার বাসিন্দা আহাদ আলীর ছেলে।
সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি জার্মানিতে তৈরি এবং এটি অবৈধভাবে সংরক্ষিত ছিল। অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিস্তারিত তথ্য নিরাপত্তাজনিত কারণে তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন