ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, এখনও অনেক এজেন্সি চলতি বছরের হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করেনি। তাই আগামী ২৮ জানুয়ারির মধ্যে সব লিড ও সমন্বয়কারী এজেন্সিকে তাদের হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়ি ভাড়া করতে হবে। সময়মতো বাড়ি ভাড়া না হলে সংশ্লিষ্ট হজযাত্রীরা হজে অংশ নিতে পারবেন না।
চিঠিতে হজযাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি দুটি মাধ্যমে হজ পালন করা হবে। বেসরকারি মাধ্যমে ৭৩,৯৩৫ জন হজযাত্রী ৩০টি লিড এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাবেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইতোমধ্যে বারবার তাগাদা দিয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সিগুলো হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন করে।
গত ২৩ জানুয়ারি জুম সভায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক জানিয়েছিলেন, বাংলাদেশি হজযাত্রীদের জন্য এজেন্সির বাড়ি ভাড়া অগ্রগতি হতাশাজনক। নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভাড়া না হলে সেই হজযাত্রীরা হজ পালন করতে পারবে না।
চিঠিতে আরও বলা হয়েছে, সরকারি মাধ্যমের সকল হজযাত্রীর মক্কা-মদিনার বাড়ি ইতোমধ্যেই ভাড়া করা হয়েছে। বেসরকারি এজেন্সিগুলোকে অনুরোধ করা হয়েছে, তাদের সব হজযাত্রীর বাড়ি ২৮ জানুয়ারির মধ্যে শতভাগ ভাড়া সম্পন্ন করতে হবে। সমন্বয়কারী এজেন্সি তাদের লিড এজেন্সিকে এই প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করবে।
ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে সতর্ক করা হয়েছে, ২৮ জানুয়ারির মধ্যে বাড়ি ভাড়া সম্পন্ন না করা হলে পরবর্তীতে সংশ্লিষ্ট এজেন্সির হজ কার্যক্রম পরিচালনায় নেতিবাচক প্রভাব পড়বে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন