ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর বিজ্ঞান ইউনিটে মোট ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২ হাজার ০৯৩ জন। উত্তীর্ণ হয়েছেন মোট ৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী। পাসের হার ৭ দশমিক ৪৬ শতাংশ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শাখা থেকে ৭ হাজার ২১২ জন, মানবিক শাখা থেকে ৩০০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১০৯ জন রয়েছেন। এ ছাড়া অনিয়মের কারণে ৪ হাজার ২৭৮ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে।
গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন রাজউক উত্তরা মডেল কলেজের নাফিম ফুয়াদ ফাতিন। দ্বিতীয় হয়েছেন নটরডেম কলেজের মাহির আহমেদ এবং তৃতীয় স্থান অর্জন করেছেন একই কলেজের নাবিদ হাসান।
ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট admission.eis.du.ac.bd–এ পাওয়া যাবে। পাশাপাশি গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU SCI <রোল নম্বর> লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালেও ফল জানা যাবে।
উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকাল ৩টা পর্যন্ত অনলাইনে বিস্তারিত ফরম পূরণ ও বিষয়ের পছন্দক্রম জমা দিতে পারবেন। বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ ও জমা দিতে হবে।
ফল পুনঃনিরীক্ষণের জন্য আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবেন। পুনঃনিরীক্ষণের চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন