ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাতকানিয়ায় সরকারিভাবে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ

নুরুল আমিন
নুরুল আমিন
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬

সাতকানিয়ায় সরকারিভাবে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সী এর সহযোগিতায় এবং উপজেলা আইসিটি অফিস,সাতকানিয়া এর ব্যবস্থাপনায় সাতকানিয়া উপজেলার জেন-জি একাডেমিতে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ২০জন শিক্ষার্থীকে সাইবার সিকিউরিটিতে দক্ষ করার জন্য এ প্রশিক্ষণ হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, মৎস্য অফিসার ফাহাদ হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান এবং যুব উন্নয়ন কর্মকর্তা সামছুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার জানান, চতুর্থ শিল্পবিপ্লবের সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গঠন করতে উপজেলা প্রশাসন সদা সচেষ্ট এবং আন্তরিক। তিনি সকলকে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে স্কিলড হওয়ার অনুরোধ করেন। উক্ত প্রোগ্রামে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জেলা আইসিটি অফিসার শিমুল ভৌমিক। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং পর্যায়ক্রমে এ ধরনের প্রোগ্রাম  উপজেলায় আরো হবে বলে আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় সরকারিভাবে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সী এর সহযোগিতায় এবং উপজেলা আইসিটি অফিস,সাতকানিয়া এর ব্যবস্থাপনায় সাতকানিয়া উপজেলার জেন-জি একাডেমিতে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ২০জন শিক্ষার্থীকে সাইবার সিকিউরিটিতে দক্ষ করার জন্য এ প্রশিক্ষণ হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, মৎস্য অফিসার ফাহাদ হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান এবং যুব উন্নয়ন কর্মকর্তা সামছুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার জানান, চতুর্থ শিল্পবিপ্লবের সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গঠন করতে উপজেলা প্রশাসন সদা সচেষ্ট এবং আন্তরিক। তিনি সকলকে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে স্কিলড হওয়ার অনুরোধ করেন। উক্ত প্রোগ্রামে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জেলা আইসিটি অফিসার শিমুল ভৌমিক। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং পর্যায়ক্রমে এ ধরনের প্রোগ্রাম  উপজেলায় আরো হবে বলে আশ্বাস দেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ