ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৪০ কেজি ওজনের কচ্ছপের দেখা মিলল মেঘনায়

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬

৪০ কেজি ওজনের কচ্ছপের দেখা মিলল মেঘনায়
চিত্র : সংগৃহীত

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বিরল প্রজাতির কচ্ছপ। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝির হাট মাছঘাট এলাকায় কচ্ছপটি নিয়ে আসেন শাকিল মাঝি নামের এক জেলে।

জালে কচ্ছপ ধরা পড়ার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয়রা নদীর তীরে ভিড় জমান। পরে কচ্ছপটিকে নিরাপদে নদীতে অবমুক্ত করা হয়। শাকিল মাঝি জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে তিনি আরও চারজন মাঝিমাল্লা নিয়ে নদীতে মাছ ধরতে যান। জাল টানতে গিয়ে তারা প্রথমে বড় কোনো মাছ ভেবে নিলেন, কিন্তু পরে দেখতে পান একটি বিশাল কচ্ছপ জালে আটকা। অন্যান্য মাছের সঙ্গে কচ্ছপটিকেও তীরে নিয়ে আসা হয়।

কচ্ছপটি তীরে আনা হলে তা দেখতে স্থানীয়দের উৎসাহপূর্ণ ভিড় জমে যায়। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। জেলেরা জানান, এর আগে তারা কখনো এত বড় কচ্ছপ জালে আটকাতে দেখেননি। কেউ কেউ এটিকে বিরল প্রজাতির জলজ প্রাণী হিসেবে মন্তব্য করেন।

উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এই জাতীয় কচ্ছপ সাধারণত সাগরের মোহনায় থাকে। জেলেরা যখন সাগরের মোহনার কাছাকাছি নদীতে জাল ফেলে, তখন তাদের জালে জড়িয়ে পড়ে।’ তিনি আরও বলেন, বিষয়টি খুঁজে দেখা হচ্ছে এবং বন বিভাগের টিম সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। কোনো জেলের জালে কচ্ছপ ধরা পড়লে তা দ্রুত সুস্থ অবস্থায় নদী বা সাগর মোহনায় অবমুক্ত করার নির্দেশ রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৪০ কেজি ওজনের কচ্ছপের দেখা মিলল মেঘনায়

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ