ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শারমিন একাডেমির চার বছরের শিশুকে নির্যাতন

ভাইরাল ভিডিওর সেই শিশু নির্যাতনকারী শিক্ষক আটক

ডেস্ক রিপোর্ট :
ডেস্ক রিপোর্ট :
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬

ভাইরাল ভিডিওর সেই শিশু নির্যাতনকারী শিক্ষক আটক
চিত্র : সংগৃহীত

রাজধানীর পল্টনে শারমিন একাডেমি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে চার বছর বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত শিক্ষক পবিত্র কুমার বড়ুয়া শারমিন একাডেমির শিক্ষক। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির পরিচালক শারমিনের স্বামী ও স্কুলের ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, স্কুলটিতে ভর্তি হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই শিশুটি শিক্ষকদের হাতে নির্যাতনের শিকার হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুল ইউনিফর্ম পরা শিশুটিকে টানাহেঁচড়া করে একটি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। পরে গোলাপি শাড়ি পরা এক নারী শিক্ষক শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে বারবার চড় মারেন ও ধমক দেন। একই ভিডিওতে এক পুরুষ শিক্ষককে স্ট্যাপলার হাতে শিশুটির মুখের দিকে তেড়ে যেতে দেখা যায়।

ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, শিশুকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার পর তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত শিক্ষক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাইরাল ভিডিওর সেই শিশু নির্যাতনকারী শিক্ষক আটক

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর পল্টনে শারমিন একাডেমি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে চার বছর বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত শিক্ষক পবিত্র কুমার বড়ুয়া শারমিন একাডেমির শিক্ষক। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির পরিচালক শারমিনের স্বামী ও স্কুলের ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, স্কুলটিতে ভর্তি হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই শিশুটি শিক্ষকদের হাতে নির্যাতনের শিকার হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুল ইউনিফর্ম পরা শিশুটিকে টানাহেঁচড়া করে একটি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। পরে গোলাপি শাড়ি পরা এক নারী শিক্ষক শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে বারবার চড় মারেন ও ধমক দেন। একই ভিডিওতে এক পুরুষ শিক্ষককে স্ট্যাপলার হাতে শিশুটির মুখের দিকে তেড়ে যেতে দেখা যায়।

ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, শিশুকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার পর তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত শিক্ষক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ